ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2026 ২০২৬ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। অনলাইনে আবেদন শুরু মাসে নভেম্বর থেকে এবং চলবে ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য ক্যাডেট কলেজের ওয়েবসাইটে ভিজিট করুন। ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় ৭ম শ্রেণিতে, ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে। বিস্তারিত ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬: আবেদনের তারিখ: ১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু: ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে। ২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষার তারিখ: জানুয়ারি মাসে। আবেদন করার মাধ্যম: অনলাইনে। আবেদন করার ওয়েবসাইট: https://cadetcollegeadmission.army.mil.bd/ ভর্তি পরীক্ষার সিলেবাস: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর: মোট নম্বর ৩০০। গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। আবেদনকারীর যোগ্যতা — জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে। উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)। সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। গুরুত্বপূর্ণ Link সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় ভর্তি মেডিকেল ভর্তি ক্যাডেট কলেজ ভর্তি ফরম পূরণের জন্য যেসব কাগজপত্র লাগবে— ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়। জন্মনিবন্ধন/জন্মসনদের সত্যায়িত ফটোকপি। অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা/ইংরেজি মাধ্যম /মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র। প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। বিস্তারিত সকল কোর্স শ্রেণি ৬-১২ ভর্তি প্রস্তুতি চাকরির প্রস্তুতি